রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ

অনলাইন ডেস্ক / ১৮৮ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
ভাইরাল হওয়া ভিডিও’র স্থিরচিত্রে অভিনেতা সিদ্দিক (বাঁয়ে)

ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার বিকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, তাকে মারধর করে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছেন কয়েকজন যুবক। যে ভিডিও এখন ফেসবুকের পাতায় পাতায় ঘুরছে।

ওই ভিডিওতে আরও দেখা যায়, উত্তেজিত যুবকদের টানাহেঁচড়া ও বেধড়ক মারধরে সিদ্দিকের পরনে থাকা গায়ের পোশাক ছিড়ে যায়। এসময় সিদ্দিকের বিরুদ্ধে স্লোগান দেন কয়েকজন উত্তেজিত যুবক। ভিডিও’র শেষ দিকে দেখা যায়, সিদ্দিককে রমনা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার এসআই জালাল উদ্দিন বলেন, ‘ঘণ্টাখানেক আগে (বিকেল সাড়ে ৪টা নাগাদ) সিদ্দিককে থানায় নিয়ে আসা হয়। তিনি বর্তমানে রমনা থানাতেই আছেন।’

তবে সিদ্দিককে কোন মামলায় গ্রেফতার বা আটক করা হয়েছে তা জানা যায়নি। এদিকে, বিষয়টি জানতে অভিনেতা সিদ্দিকের মুঠোফোনে কল দিয়েও কোনো সাড়া মেলেনি।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর