সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে কমলগঞ্জে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ১৭ জুন মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ কমলগঞ্জে ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

জাপার অতিরিক্ত মহাসচিব হলেন বরিশালের তাপস

অনলাইন ডেস্ক / ১৮১ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

দক্ষিণাঞ্চলে জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে বরিশাল বিভাগের অতিরিক্ত মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের শনিবার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর ফলে, বরিশাল মহানগর জাপার সদস্য সচিব তাপস প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অতিরিক্ত মহাসচিব পদে উন্নীত হয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয় পার্টির গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে আপনাকে অতিরিক্ত মহাসচিব (বরিশাল বিভাগ) হিসেবে নিয়োগ দেওয়া হলো। আমি (গোলাম মোহাম্মদ কাদের) বিশ্বাস করি, আপনি উক্ত পদে থেকে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।’

জাপার অতিরিক্ত মহাসচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, ‘দেশের বঞ্চিতদের অধিকার আদায়ের জন্য আমরা লড়াই করছি। এর অংশ হিসেবে সাংগঠনিক কার্যক্রমে নতুন উদ্যমে আরও গতি আনতে নেতাকর্মীদের সঙ্গে একসাথে কাজ করব।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর