বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন শ্রীমঙ্গলে র‍্যাব-৯-এর অভিযানে সাইবার অপরাধ মামলার মূলহোতা গ্রেপ্তার

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা

ডেস্ক রিপোর্ট / ১২৮ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রকাশিত সাপ্তাহিক হালচাল পত্রিকার প্রিন্ট সংস্করণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের শুভেচ্ছা বার্তাসহ ফটোকার্ড প্রকাশ করা হয়েছে। এ প্রেক্ষিতে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম “ভানুগাছ মিডিয়া” ও “ভানুগাছ মিডিয়া ০০৩২” নামের দুটি ফেইক আইডি থেকে সাপ্তাহিক হালচাল পত্রিকা, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমলগঞ্জ পৌর প্রশাসকের ফটোকার্ডের মূল ছবির উপরে মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম শামীম আহমেদ চৌধুরী’র ছবি সংযুক্ত করে মিথ্যা ও বানোয়াট ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে হালচাল পত্রিকা ও পৌর প্রশাসকের সম্মানহানির অপচেষ্টা চালানো হচ্ছে। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

অথচ “কমলগঞ্জের হালচাল” প্রিন্ট সংস্করণে এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফটোকার্ডগুলো সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে।

এ ঘটনায় সাপ্তাহিক “কমলগঞ্জের হালচাল” পত্রিকা কর্তৃপক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে পত্রিকার সুনাম ক্ষুণ্ন এবং পৌর প্রশাসকের মানহানির ঘটনায় সংশ্লিষ্ট ফেইক আইডিগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পত্রিকার পাঠক, শুভানুধ্যায়ী ও সুশীল সমাজকে এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।




সালাহউদ্দিন শুভ
বার্তা সম্পাদক

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর