শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি

মৌলভীবাজারে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বিএনপি নেতার মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১২২ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজার সদর উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর শাহিন মিয়া (৫৫) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গয়ঘর এলাকার একটি খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহিন মিয়া সদর উপজেলার ৩ নম্বর কামালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং রায়পুর গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই শাহিন মিয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও এলাকাবাসী সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরবর্তীতে সন্ধ্যার দিকে গয়ঘর এলাকার একটি খালে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং নিহতের পরিচয় নিশ্চিত করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘শাহিন মিয়ার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর