মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজার ডিসি অফিসে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬

নবান্ন ও পৌষসংক্রান্তি ঘিরে শেরপুরে জমে উঠেছে মাছের মেলা

অনলাইন ডেস্ক / ১১০ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্ন ও পৌষসংক্রান্তি ঘিরে শেরপুরে জমে উঠেছে মাছের মেলা

পৌষসংক্রান্তি ও নবান্ন উৎসব ঘিরে মৌলভীবাজারের শেরপুরে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। প্রায় দেড়শ বছরের এই মাছের মেলা এখন এই অঞ্চলে মানুষের জন্য ঐতিহ্যের অংশ হয়ে মিশে আছে।

এই মেলায় সবসময় মানুষের আকর্ষণ থাকে বড় মাছের প্রতি—বোয়াল, চিতল। সঙ্গে রুই, কাতলা, মৃগেল, বাউশ আর দেশীয় ছোট মাছের বাহার। হাওর-নদী থেকে উঠে আসা এসব তরতাজা মাছ বেশি পাওয়া যায়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ নিয়ে মেলায় বসেন ব্যবসায়ীরা। এখানে খুচরা ও পাইকারি মাছ বিক্রি করা হয়। মেলা উপলক্ষে এই অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে মেলা ঘুরে দেখা যায়, মাছের পাশাপাশি মেলায় বড় বড় দোকানে নানা ধরনের কৃষিপণ্য ও বিভিন্ন ধরনের আসবাব, শৌখিন জিনিসপত্র, শিশুদের খেলনার সামগ্রী নিয়েও বসেছে অসংখ্য দোকান।

thumbnail_1000185065

গত সোমবার রাত থেকে শুরু হয়ে আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেল পর্যন্ত চলবে এই মেলা। মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর কুশিয়ারা নদীর পারে এই মেলা বসে। ঐতিহ্যবাহী এই মেলায় সারারাত ও দিনে পৌষসংক্রান্তি উপলক্ষে পাইকারি ও খুচরা মাছ বিক্রি হয়।

স্থানীয়ভাবে জানা যায়, প্রায় দেড়শ বছর ধরে পৌষ-সংক্রান্তি ও নবান্ন উৎসবকে কেন্দ্র করে শেরপুর কুশিয়ারা নদীর পারে আয়োজন করা হয় এই মাছের উৎসবের। মাছ কেনাবেচার গ্রামীণ এ উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন ক্রেতা-বিক্রেতারা। দিন-রাতের এই মেলায় হাজার হাজার লোকের সমাগমে কয়েক কোটি টাকার মাছ বেচাকেনা চলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সুনামগঞ্জ থেকে আসা মাছ ব্যবসায়ী সাহান আহমেদ বলেন, প্রতিবছর এখানে আসি। পাইকারি মাছ বিক্রি করি। আমাদের কাছ থেকে ব্যবসায়ীরা মাছ কিনে বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করেন।

thumbnail_1000185063

মৎসজীবী যথি দাস বকুল বলেন, আমি প্রায় ২০ বছর ধরে মাছের ব্যবসা করি। এখান থেকে পাইকারিভাবে মাছ কিনে আমরা স্থানীয় বাজারে বিক্রি করি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঐতিহ্যবাহী মাছের মেলা উপলক্ষে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে।

thumbnail_1000185076

উল্লেখ্য, প্রতিবছর পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে সদর উপজেলার সাধুহাটি গ্রামের জমিদার রাজেন্দ্রনাথ দাম (মথুর বাবু) কুশিয়ারা তীরবর্তী তৎকালীন বৃহত্তর সিলেট অঞ্চলের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক স্থল মনুমুখে এ মেলার প্রচলন করেছিলেন প্রায় দেড়শ বছর আগে। পরবর্তীতে এই মেলাটি স্থানান্তরিত হয় সদর উপজেলার শেরপুরে। তবে এখনও সেই ঐতিহ্য বহন করে চলে আসছে ‘মাছের মেলা’, যা স্থানীয় সংস্কৃতি আর গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর