শিরোনামঃ
শীতার্তদের পাশে বিজিবি: বড়লেখায় অর্ধশতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৫২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ৫২ বিজিবির সহকারী পরিচালক মাহফুজুর রহমান, লাতু কোম্পানি কমাণ্ডার সুবেদার জসিম উদ্দিন, নয়াগ্রাম ক্যাম্প কমাণ্ডার নায়েক সুবেদার আসমত উল্লাহ ঠাকুর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়ছর আহমদ ও বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে বিজিবির মানবিক ভূমিকার প্রশংসা করেন স্থানীয়রা।
এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর







