বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ শ্রীমঙ্গলে ধুলাবালি থেকে স্বস্তি দিতে সড়কে পৌরসভার পানি ছিটানোর উদ্যোগ ধলই সীমান্তে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ কমলগঞ্জে এক রাতে মসজিদের দানবাক্সসহ ৭ দোকানে দুর্ধর্ষ চুরি মৌলভীবাজার ডিসি অফিসে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব

শ্রীমঙ্গল যুব মজলিসের সভাপতি মুস্তাকিম, সেক্রেটারি সাদিক

অনলাইন ডেস্ক / ১৬৯ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইসলামী যুব মজেলিসের নতুন কমিটি গঠন উপলক্ষে শুক্রবার (১২সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল শহরে স্থানীয় মজলিস মিলনায়তনে দ্বি-বার্ষিক কাউন্সিল ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব মজলিসের নবনির্বাচিত মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।

কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য মুস্তাকিম আল মুনতাজ তালুকদারকে উপজেলা সভাপতি ও সাদিকুর রহমানকে সেক্রেটারি করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সহ-সভাপতি শামছুল ইসলাম, সহসধারণ সম্পাদক রবিউল ইসলাম আলআমিন, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, সহসাংগঠনিক সম্পাদক মাহমদুল হাসান, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক ফাহিম রব্বানি, প্রচার সম্পাদক জুনাইদ আহমদ জুনেদ, প্রকাশনা সম্পাদক আব্দুর রাজ্জাক, অফিস সম্পাদক আব্দুল হাকিম, নির্বাহী সদস্য হলেন রুহুল আমিন রুবেল ও শেখ সাদি।

নবনির্বাচিত উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান সংগঠনের ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।

কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা কাজী শিহাব উদ্দিন, জেলা যুব মজলিসের সহ-সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন, ইসলামী ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সেক্রেটারি আবিদ হাসান, ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালীন শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা দিলওয়ার হোসাইন, জেলা যুব মজলিসের প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

উপজেলা কমিটির নবনির্বাচিত সভাপতি মুস্তাকিম আল মুনতাজ তালুকদার এর সভাপতিত্বে ও সেক্রেটারি সাদিকুর রহমান এর সঞ্চালনায় কাউন্সিল ও যুব সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস, ছাত্র মজলিস ও যুব মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতারা।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর