বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে এক রাতে মসজিদের দানবাক্সসহ ৭ দোকানে দুর্ধর্ষ চুরি মৌলভীবাজার ডিসি অফিসে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট / ৩৪৩ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় অবসরজনিত কারণে কনস্টেবল নুরুল ইসলাম, কনস্টেবল কামরুজ্জামান কাজল ও বদলিজনিত কারণে কনস্টেবল অনিল কান্তি চাকমাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৩ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল থানার প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা দেওয়া হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক, এসআই সাইদুর রহমান, এএসআই নজরুল ইসলাম, কনস্টেবল মন্টু সূত্রধর, সংবর্ধনা প্রাপ্ত কনস্টেবল অনিল কান্তি চাকমা, নুরুল ইসলাম, কামরুজ্জামান কাজল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, কর্তব্যপরায়ণতা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তাঁদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সহকর্মীরা।

অনুষ্ঠান শেষে বিদায়ী সদস্যদের হাতে স্মারক উপহার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে ফুল দিয়ে সাজানো একটি গাড়িতে করে তাঁদেরকে তাদের নিজ বাড়িতে পাঠানো হয়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর