শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

মারা গেছেন অভিনেত্রী তানিন সুবহা

অনলাইন ডেস্ক / ২০৫ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ জুন, ২০২৫

ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন। আজ রোববার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে বিকেল সাড়ে পাঁচটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী।

গত সোমবার (২ জুন) রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন। ওইদিন সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে বনশ্রীর একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়।

এরপর অবস্থার অবনতি হলে পরবর্তীতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন চিত্রনায়িকা।


দুই যুগ ধরে শোবিজে কাজ করছেন তানিন সুবহা। নাটক দিয়ে যার অভিনয়জীবন শুরু। ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকের পাশাপাশি অনেক চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি গড়ে তুলেছেন একটি পার্লার।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর