শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

পাকিস্তান বধে বাংলাদেশের সামনে ২০২ রানের বড় লক্ষ্য

অনলাইন ডেস্ক / ২২১ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫

পাকিস্তান বধের সংকল্পে লাহোরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমেছেন বাংলাদেশি টাইগাররা। তার জন্য সফরকারীদের করতে হবে ২০২ রান। হাতে ২০টি ওভার ও ১০টি উইকেট।

লক্ষ্যটা বড়ই বটে। ফলে জয়ের বন্দরে পৌঁছাতে দেখেশুনে ভালো ব্যাটিংয়ের কোনো বিকল্প নেই শান্ত-মিরাজদের।

বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে নামে স্বাগতিক পাকিস্তান। শুরুতেই তারা হোঁচট খায়। মাত্র দুই ওভারে হারিয়ে ফেলে প্রথম সারির দুই ব্যাটারকে।

বাংলাদেশি বোলারদের পক্ষে পাকিস্তান শিবিরে প্রথম ওভারের তৃতীয় বলে প্রথম আঘাতটি করেন ডানহাতি স্পিনার মেহেদী হাসান। সাইম আইয়ুবকে কট অ্যান্ড বোল্ড করেন তিনি। নামের পাশে কোনো রান যোগ না করেই সাজঘরে ফেরেন এই পাক ব্যাটার।

এর পরের ওভারেই বাঁ-হাতি টাইগার পেসার শরিফুলের ধাবা। তার দ্বিতীয় ডেলিভারিটি বাঁ-হাতি পাক ব্যাটার ফখর জামানের ব্যাট ফাঁকি দিয়ে পায়ে আঘাত করলে আঙুল উচিয়ে আউটের সংকেত দেন আম্পায়ার। মাত্র ১ রান করে ব্যাট বোগলে চেপে সাজঘরে ফিরে যান ফখর।

এরপর অবশ্য শুরুর ধাক্কা সামলে নেন মোহাম্মদ হারিস ও সালমান আগা। কিন্তু বেশিদূর আগাতে পারেননি। ৩১ রান করে দলীয় ৫৩ রানে বিদায় নেন হারিস। অন্যদিকে, সালমান মাঠ ছাড়েন নামের পাশে ৫৬ রান যোগ করেন।

পরবর্তীতে হাসান নেওয়াজ ও সাদাব খানের ব্যাটও চওড়া হয়ে ওঠে। এই দুই ব্যাটার করেন যথাক্রমে ৪৪ ও ৪৮। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান।

এদিন বল হাতে বাংলাদেশে পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। একটি করে উইকেট পান মেহেদী হাসান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসাইন ও শামীম হোসাইন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর