শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

মুস্তাফিজকে দলে টেনে ভক্তদের তোপের মুখে দিল্লি!

অণলাইন ডেস্ক / ১৯৮ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৬ মে, ২০২৫

শেষ সময়ে অনেকটা চমকে দিয়েই মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশের এই পেসারকে নেওয়া হয়েছে ৬ কোটি রুপিতে। তবে দিল্লির এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ক্ষুব্ধ হয়েছেন ভারতীয় অনেক সমর্থক। এমনকি সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দিল্লির ম্যাচ বয়কটের ডাকও দিয়েছেন।

ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত ছিল। এরপর যুদ্ধবিরতির ঘোষণায় আগামী ১৭ মে থেকে পুনরায় মাঠে গড়াচ্ছে আইপিএল। তবে এই বিরতির মধ্যে বেশ কিছু বিদেশি খেলোয়াড় ভারতে ফিরে আসতে রাজি হননি। পরিস্থিতি সামাল দিতে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোকে অস্থায়ীভাবে বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেয়, যার সুযোগ নিয়েই দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে দলে টানে।

দলে থাকা অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ভারতে ফিরতে অপারগতা জানানোয় তাঁর জায়গায় দলে আসেন ফিজ। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ভারতীয় কিছু সমর্থক। সামাজিক মাধ্যমে তাদের একাংশ সরাসরি বিসিসিআই ও দিল্লি ফ্র্যাঞ্চাইজির সমালোচনা করে টাইগার পেসারকে দলে নেওয়ার প্রতিবাদ জানিয়েছে।

বলা হচ্ছে-বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপড়েন এর পেছনে বড় কারণ। গত আগস্ট থেকেই দুই দেশের সম্পর্ক বেশ শীতল। এমনকি আগামী আগস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফরও অনিশ্চিত হয়ে পড়েছে।

দিল্লি দলে অন্তর্ভুক্ত হলেও মুস্তাফিজ এখনো মাঠে নামার ছাড়পত্র পাননি। আইপিএলে খেলার জন্য তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র চেয়েছেন। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

সংযুক্ত আরব আমিরাত থেকেই আইপিএলে যোগ দিতে পারেন মুস্তাফিজ। তবে সময় খুবই কম-দিল্লির হাতে এখন মাত্র তিনটি লিগ ম্যাচ রয়েছে, যথাক্রমে ১৮, ২১ ও ২৪ মে। দিল্লি ক্যাপিটালস ইতোমধ্যে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১৪ পয়েন্টে চারে আছে মুম্বাই ইন্ডিয়ান্স।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর