সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে কমলগঞ্জে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ১৭ জুন মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ কমলগঞ্জে ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

কমলগঞ্জে ইকবালের মৃত্যুর রহস্য উন্মোচনের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট / ১৭৯ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন এর সুষ্টু তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উম্মোচন ও বিচারের দাবীতে ভেড়াছড়া গ্রামবাসীর আয়োজনে ২৯ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ভেড়াছড়া হাফিজিয়া মাদ্রাসার সম্মুখে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

মো. আব্দুল বারীর সভাপতিত্বে ও আব্দুল মোহিতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত ইকবালের শশুড় জনাব আলী, মো. রুমন আহমদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, মোশাহিদ আলী, মো. ফজল মিয়া, আব্দুস সোবহান, নজরুল, কবির উদ্দিন, শফিকুল ইসলাম সুফি, সৈয়দ তারেক আহমদ ও আয়েশা বেগম প্রমুখ।

এসময় বক্তরা সুষ্ট তদন্তের মাধ্যমে ইকবালের মৃত্যুর রহস্য উম্মোচন ও বিচারের দাবী জানান এবং চৈত্রঘাট এলাকায় অনুষ্টিত মানববন্ধন কর্মসূচীতে মেয়েকে (ইকবালের স্ত্রীকে) দায়ী করে কয়েকজন বক্তার বক্তব্যেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল শুক্রবার ইকবাল তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়ী কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে শশুর বাড়ীতে বেড়াতে গিয়ে ইকবাল নিখোঁজ হয়েছিল। পরদিন ২৭ এপ্রিল বড়গাছ এলাকায় রেললাইনের পাশে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর