সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে কমলগঞ্জে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ১৭ জুন মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ কমলগঞ্জে ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

কমলগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার

রিপোর্টার : / ১৫৭ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর এলাকায় সোমবার (২৭) এপ্রিল মামা কতৃক ভাগনিকে (শিশু) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামা কান্ত মালাকার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে পতনউষার ইউনিয়নের লক্ষীপুর গ্রামের তানু মালাকারের ছেলে। আটকের সত্যতা নিশ্চিত করেছেন কমলগঞ্জ পুলিশ ফাঁড়ি শমশেরনগর।

পুলিশ ও অভিযোগ সুত্রে জানা যায়, মামা কান্ত মালাকার পটেটোর লোভ দেখিয়ে আপন ভাগ্নীকে নিজ বসত ঘরে ধর্ষন করে।পরে মা ইতি রানি শিশুটিকে (৭) কান্না করে দেখে জানতে চাইলে মামা তাকে ধর্ষন করেছে বলে জানায়। ঘটনার পর শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন নির্যাতিত শিশুটির মা ইতি রানি মল্লিক বাদী হয়ে কমলগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত কান্ত মালাকারকে শমশেনগর পুলিশ ফাড়ি সোমবার ভোর সাড়ে ৪টার গ্রেপ্তার করেছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মুস্তাফিজ ভূইয়া বলেন,‌‘আসামি কান্ত মালাকারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর