বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে এক রাতে মসজিদের দানবাক্সসহ ৭ দোকানে দুর্ধর্ষ চুরি মৌলভীবাজার ডিসি অফিসে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

শাহবাগে ট্রান্সজেন্ডারদের হামলায় সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিন আহত

অনলাইন ডেস্ক / ৮৪ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

রাজধানীর শাহবাগে একদল ট্রান্সজেন্ডারের (রূপান্তরকামী) হামলায় ‘সকালের সময়’ পত্রিকার সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় জাদুঘরের সামনে এই হামলার ঘটনা ঘটে।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বেশ কয়েকজন ট্রান্সজেন্ডার ও সমকামী ব্যক্তি আড্ডা দেন। তাদের কেউ কেউ বিচিত্র অঙ্গভঙ্গি ও অনেকের কাছ থেকে টাকা আদায় করারও অভিযোগ রয়েছে।

সাংবাদিক বোরহান উদ্দিন সেখানে গিয়ে তাদের কার্যক্রমের ভিডিও ধারণ করতে শুরু করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা সাংবাদিকের ওপর চড়াও হয় এবং তাকে এলোপাতাড়ি মারধর করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনার পর শাহবাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং হামলার বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর