বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে এক রাতে মসজিদের দানবাক্সসহ ৭ দোকানে দুর্ধর্ষ চুরি মৌলভীবাজার ডিসি অফিসে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

অবশেষে শপথ নিলেন এনসিপির এমপিরাও

অনলাইন ডেস্ক / ৯৫ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যরা অবশেষে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বেলা একটায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দুপুর দেড়টার কিছু আগে এনসিপির নির্বাচিত ৬ সংসদ সদস্য শপথ নেন।

এর আগে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল, দলটির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না-ও নিতে পারেন।

বিএনপির বিজয়ী এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এনসিপিও বিষয়টি নিয়ে ভাবছিল বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া যায়। তবে শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে এসে শপথ গ্রহণের পথেই হাঁটে দলটি।

একই ইস্যুতে সকালে জামায়াতে ইসলামী সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার ঘোষণা দিলেও পরে তারা জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর