বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে এক রাতে মসজিদের দানবাক্সসহ ৭ দোকানে দুর্ধর্ষ চুরি মৌলভীবাজার ডিসি অফিসে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

ভোটের মাঠে সাংবাদিকরা কী করবেন, কী করতে পারবেন না

অনলাইন ডেস্ক / ১১৫ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে । ভোটগ্রহণের দিন মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্দেশনায় ভোটকেন্দ্রে সাংবাদিকদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

ভোটের মাঠে সাংবাদিকরা যা করতে পারবেন

  • ১. সাংবাদিকরা ভোটকেন্দ্রে প্রবেশের আগে প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন।
  • ২. কেন্দ্রের নির্বাচন-সংক্রান্ত তথ্য প্রিজাইডিং অফিসারের নিকট থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া ভোট গণনার সময় উপস্থিত থেকে ছবি তোলার অনুমতিও থাকবে।
  • ৩. ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে সচিত্র সংবাদ প্রচার করা যাবে। তবে এ ক্ষেত্রে ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।
  • যা করতে পারবেন না
  • ১. কোনোভাবেই গোপন ভোটদান কক্ষে প্রবেশ করা বা সেখানে ছবি তোলা যাবে না।
  • ২. একসঙ্গে দুই জনের বেশি সাংবাদিক ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না এবং সেখানে ১০ মিনিটের বেশি সময় অবস্থান করা যাবে না।
  • ৩. ভোটকক্ষ থেকে কোনো মাধ্যমেই সরাসরি (লাইভ) সংবাদ সম্প্রচার করা যাবে না।
  • ৪. ভোটকক্ষে নির্বাচনি কর্মকর্তা, নির্বাচনি এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার নেওয়া নিষিদ্ধ।
  • ৫. কোনো নির্বাচনি সামগ্রী স্পর্শ করা যাবে না এবং ভোটগ্রহণ কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে—এমন কোনো কাজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করা যাবে না।
  • ৬. কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে প্রচারণা বা সহায়ক কার্যক্রমে যুক্ত হওয়া যাবে না।
  • নির্বাচন কমিশন জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর