শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র

গোসলের আগে নাকি পরে, কখন খাবার খাওয়া ভালো?

অনলাইন ডেস্ক / ১২৬ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

খাওয়া ও গোসল—দুটি কাজই মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। শ্বাস-প্রশ্বাস ও ঘুমের মতোই এগুলো গুরুত্বপূর্ণ। তবে এই স্বাভাবিক অভ্যাস দুটিকে নিয়ে বেশ কিছু প্রচলিত ধারণাও রয়েছে।

অনেকেই মনে করেন, গোসল ও খাওয়ার মধ্যে সম্পর্ক আছে এবং গোসলের পরই খাবার খাওয়া উত্তম। তাই প্রশ্ন জাগে—বিশেষ করে শীতকালে যদি গোসলের আগে খাওয়া হয়, তাহলে কি কোনো শারীরিক সমস্যা হতে পারে? বিজ্ঞান এতে কী বলে? চলুন জেনে নেওয়া যাক—

আয়ুর্বেদিক দৃষ্টিভঙ্গি: গোসলের পর সঙ্গে সঙ্গে খাবেন না

আয়ুর্বেদ মতে, গোসল করে সঙ্গে সঙ্গে খাওয়া উচিত নয়। কারণ গোসল শরীরকে ঠান্ডা করে, ফলে হজমের জন্য প্রয়োজনীয় ‘অগ্নি’ দুর্বল হয়। এতে রক্ত সঞ্চালন পাকস্থলী থেকে শরীরের অন্যান্য স্থানে সরে যায়, যা হজমকে মন্থর করে। এর ফলে অ্যাসিডিটি, পেটব্যথা বা পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে—বিশেষত যদি ভারি বা চর্বিযুক্ত খাবার খাওয়া হয়। দীর্ঘদিন এ অভ্যাস চলতে থাকলে বিপাকক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ওজন বৃদ্ধি বা দেহে ভারসাম্যহীনতা দেখা দিতে পারে।

যা করতে পারেন

গোসলের পরে অন্তত ২০–৬০ মিনিট বিরতি রেখে খাবেন। এতে শরীরের তাপমাত্রা স্বাভাবিক হবে এবং হজমশক্তি সক্রিয় হবে।

চাইলে খাওয়ার আগে গরম পানিতে গোসল করতে পারেন। এতে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে, শরীরের তাপমাত্রা ঠিক থাকে এবং হজম প্রক্রিয়া প্রস্তুত হয়।

কিছু বিশেষজ্ঞের মতে, সকালে নাশতার আগে গোসল করলে শক্তি বাড়ে এবং শরীর-মন সতেজ থাকে।

আধুনিক বিজ্ঞান কী বলছে?

বৈজ্ঞানিকভাবে দেখা যায়, গোসলের পরপরই খেলে বেশিরভাগ সুস্থ মানুষের হজমে তেমন সমস্যা হয় না। শরীরের তাপমাত্রা সামান্য কমলে বা বাড়লে হজম এনজাইমের কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ে—এমন প্রমাণ নেই। উষ্ণ গোসল রক্ত সঞ্চালন বাড়াতে পারে, যা গোসল করেই খেলে সামান্য অস্বস্তি তৈরি করতে পারে, কিন্তু তা গুরুতর নয়। ঠান্ডা বা গরম পানি—যে কোনো গোসলেই রক্তনালীর পরিবর্তন হলেও তা ক্ষুদ্রান্তে পুষ্টি শোষণে বাধা দেয় না।

তবে গোসলের পরই ভারি খাবার খেলে পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে—যার কারণ সাধারণত দ্রুত খাওয়া, ভুল ভঙ্গিতে বসা বা অতিরিক্ত ক্যালোরি গ্রহণ।

পেটের অস্বস্তি কমাতে পরামর্শ

ঠান্ডা পানিতে গোসল করলে: ২০–৩০ মিনিট অপেক্ষা করুন।

গরম পানিতে গোসল করলে: ১০–২০ মিনিট অপেক্ষা করাই ভালো।

খাবার খাওয়ার সময় ভালোভাবে চিবিয়ে খান এবং সোজা হয়ে বসুন।

সকালে তাড়াহুড়ো থাকলে নাশতার আগে গরম পানিতে গোসল করা উপকারী হতে পারে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর