শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন

জায়েদ আহমেদ / ২০৫ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

উৎসবমুখর পরিবেশে কমলগঞ্জ প্রেসক্লাবের আসন্ন নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এতে ১৯ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১ নভেম্বর সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণের আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৩ ঘটিকার সময় কমলগঞ্জ প্রেসক্লাব হল রুমে, কমলগঞ্জ প্রেসক্লাব নির্বাচন কমিশনের সদস্য মো. সেলিস উদ্দিন এবং মো. আল আমিন প্রেস ব্রিফিং-এ প্রার্থীদের প্রতীক ঘোষণা করেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গুরুত্বপূর্ণ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন। এম এ ওয়াহিদ রুলু পেয়েছেন ‘মোটরসাইকেল’ প্রতীক এবং আশহাবুজ্জামান শাওন পেয়েছেন ‘দোয়াত কলম’ প্রতীক।
সহ-সভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে মো. আব্দুল মোক্তাদির পেয়েছেন ‘ছাতা’, পিন্টু দেবনাথ ‘বাইসাইকেল’ এবং সালাউদ্দিন শুভ পেয়েছেন ‘বালতি’।

সাধারণ সম্পাদক পদে আহমেদুজ্জামান আলম পেয়েছেন ‘চেয়ার’ প্রতীক এবং আব্দুল হাই ইদ্রিসী পেয়েছেন ‘আনারস’ প্রতীক।

এছাড়াও, যুগ্ম সাধারণ সম্পাদক পদে পারভেজ আহমেদ ‘চশমা’, আহাদ মিয়া ‘তালা’ এবং মোনায়েম খান ‘মই’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে আলমগীর হোসেন ‘মাইক’ এবং রাজু দত্ত ‘টেবিল মার্কা’ প্রতীক পেয়েছেন।

সবচেয়ে বেশি প্রার্থী কার্যনির্বাহী সদস্য পদে। এই পদে লড়ছেন পাঁচজন। বিশ্বজিৎ রায় ‘ক্যামেরা’, সাব্বির এলাহী ‘টেলিভিশন’, প্রনিথ রঞ্জন দেবনাথ ‘আম’, মোস্তাফিজুর রহমান ‘টেলিফোন’ এবং শামীম তালুকদার ‘গোলাপ ফুল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এদিকে, অর্থ ও প্রচার সম্পাদক পদে রুহুল ইসলাম হৃদয় এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. কামরুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের সদস্য মো. সেলিম উদ্দিন প্রেস ব্রিফিংয়ে আশা প্রকাশ করে বলেন, “আগামী ১ নভেম্বর কমলগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।” প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা এখন পুরোদমে প্রচার-প্রচারণা শুরু করবেন বলে জানা গেছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর