হবিগঞ্জে সিলিকা বালু উত্তোলন, ৭জনকে কা রা দ ন্ড ও জ রি মা না
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে সাতজনকে কারাদÐ ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় এলাকায় গড়ে উঠেছে কয়েকটি বালু লুটেরা চক্র। তাদের বিরুদ্ধে কথা বললেই হয়রানি ও ভয়ভীতি দেখানো হয়। এমনই একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
দন্ডপ্রাপ্তদের মধ্যে চুনারুঘাট উপজেলার হলহলিয়া গ্রামের ইন্তাজ উল্লাহর পুত্র ফারুক মিয়া, কাঠালবাড়ি গ্রামের সিরাজ মিয়ার পুত্র তাউজ মিয়া ও দেউন্দি গ্রামের আইয়ুব আলীর পুত্র আলী হায়দারকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এছাড়া আইয়ুব আলীর পুত্র জসিম মিয়া, সিরাজ মিয়া তালুকদারের পুত্র খয়ের মিয়া, মাঝিশাইল গ্রামের আব্দুল গনির পুত্র আবু সায়েম, হলদিউড়া গ্রামের ডেঙ্গু খানের পুত্র রউফ খানসহ তাদের প্রত্যেককে ১ মাসের কারাদন্ড এবং ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন- দন্ডাদেশ দেওয়ার পরপরই তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।







