রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সমাচারের ৫০ বছর পূর্তি উদযাপন কমলগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বার্ষিক পাবলিক টাউন হল সভা আজ বিশ্ব ডায়াবেটিস দিবস কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে সোয়া ৩ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ শ্রীমঙ্গলে ফিনলের মালিকানাধীন চা বাগান বন্ধ ঘোষণা মৌলভীবাজারে নাবালিকা অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার

সিলেটে এখনো জ*ব্দ হচ্ছে সাদাপাথর, পুলিশ হেফাজতে ২

অনলাইন ডেস্ক / ২০০ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

সিলেটে সাদাপাথর লুটকান্ডের রেশ এখনো চলছে। আরও দুই ট্রাক সাদাপাথর জব্দ ও দু’জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে (রবিবার দিবাগত) পাথরগুলো জব্দ ও দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় কোম্পানীগঞ্জ থানাপুলিশ।

পুলিশ হেফাজতে নেওয়ারা হলেন, বগুড়া জেলার নরুইল গ্রামের পটু মিয়ার ছেলে রেজওয়ান (২৭) ও কালিবালা গ্রামের কুকা মিয়ার ছেলে আরিফুল (৩৫)।

তাদের দুজনকে সোমবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিজ্ঞাসাবাদ করেছেন। তবে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. রতন শেখ।

তিনি আরও জানান, বড় দুটি ট্রাক ভর্তি ভাঙা সাদাপাথর নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় পুলিশ চেকপোস্ট চলাকালে ওই দুটি ট্রাক তল্লাশীর পর পুলিশ আটক করে।

পাথর এখনো উপজেলা ভূমি কর্মকর্তার হেফাজতে রয়েছে বলেও জানিয়েছেন রতন শেখ।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর