রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম চালক নিখোঁজ কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

পাথর উদ্ধারে চিরুনি অ ভি যা ন, ১ জনকে কা রা দ ণ্ড

অনলাইন ডেস্ক / ২৮৪ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

প্রশাসনের তিনদিনের আল্টিমেটাম শেষে সিলেটের সাদাপাথরে লুণ্ঠিত পাথর ফেরাতে চিরুনি অভিযান। এরই ধারাবাহিকতায় সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথরে প্রশাসনের চিরুনি অভিযানে পাথর লুটপাট ও অবৈধ লাল পাথর হেফাজতে রাখার অপরাধে এক জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় অভিযানে ৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডিত ব্যক্তি হলেন, সিলেটের জৈন্তাপুর থানার আসামপাড়া এলাকার মৃত মনির মিয়া ছেলে আব্দুল আলিম (৪২)।

জানা গেছে, অবৈধভাবে উত্তোলিত ও মাটিচাপা দিয়ে লুকানো পাথর শনাক্ত ও উদ্ধার। অবৈধ পাথর ব্যবসায়ী, দখলদার ও সংশ্লিষ্ট সিন্ডিকেটের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা। উদ্ধার করা পাথরগুলোকে প্রকৃত অবস্থানে ফিরিয়ে নেওয়া এবং পর্যটনকেন্দ্রগুলোর স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধার করতে চিরুনি অভিযান শুরু করে সিলেট জেলা প্রশাসন। বুধবার (২৭ আগস্ট) জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাথর লুটপাট ও অবৈধ লাল পাথর হেফাজতে রাখার অপরাধে এক জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় তার কাছ থাকা ৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এসময় জেলা প্রশাসন ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘সিলেটের জেলা প্রশাসনের চিরুনি অভিযানে আজ এক জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামী এখনও থানা হাজতে আছে। আমরা কালকে তাকে কারাগারে প্রেরণ করবো।’

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বলেন, ‘প্রশাসনের দেওয়া সময়সীমা শেষ হয়েছে। সিলেটের লুণ্ঠিত সাদাপাথর উদ্ধারে প্রশাসনের চিরুনি অভিযান শুরু হয়েছে। বুধবার জৈন্তাপুর উপজেলায় অভিযান পরিচালনা করে অবৈধ লাল পাথর হেফাজতে রাখার অপরাধে এক জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় অভিযানে ৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। পাথরগুলো সাদাপাথরে প্রতিস্থাপন করা হবে।’ তিনি আরও বলেন, ‘পাথর লুটে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, কাউকেই ছাড় দেয়া হবে না। যারাই প্রকৃতির ক্ষতি করেছে, তাদের বিচার হবে। আর পাথর প্রতিস্থাপনের কাজ যতটা সম্ভব প্রকৃতির কাছাকাছি রূপে সম্পন্ন করার চেষ্টা চলছে।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর