শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার

গল টেস্ট ড্র করে শান্ত বললেন, ‘সবসময় জয়ের চিন্তাই ছিল’

অনলাইন ডেস্ক / ১৯৬ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার গল টেস্ট শেষ পর্যন্ত ড্র হয়েছে। টাইগারদের দেওয়া ২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লঙ্কানরা ৪ উইকেটে ৪ উইকেটে ৭২ রান করতে দিনের খেলা বাকি ছিল আর ৫ ওভার। এমন অবস্থায় দুই দলের অধিনায়ক ডয়ের সিদ্ধান্ত মেনে নেন। 

এদিকে ম্যাচ শেষ হওয়ার পর দর্শকদের অনেকেই সমালোচনা করেছেন দলের খেলার ধরণ নিয়ে। টাইগাররা আরও আগ্রাসী খেলতে পারত কি না, জয়ের জন্য খেলা যে কি না এসব নিয়ে সমালোচনা হয়েছে। তবে টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত জানিয়েছেন, তার দল সব সময় জয়ের জন্যই খেলেছে।

বাংলাদেশ পঞ্চম দিনের খেলা শুরু করেছিল ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের লিড দাঁড়ায় ২৪৭ রানে। বৃষ্টির পর আবার খেলা শুরু হলে শান্ত সেঞ্চুরি পূরণ করেন। ৬ উইকেটে ২৮৫ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

এদিকে ম্যাচ শেষে অনেকেই বলছেন, বাংলাদেশ যদি আরও আগেই ইনিংস ঘোষণা করতো তাহলে হয়তো জিততে পারতো। এমন প্রশ্ন করা হয়েছিল শান্তকেও। ম্যাচ শেষে তিনি বলেন, ‘হ্যাঁ। কিন্তু বৃষ্টিটা হুট করে চলে আসায় পরিকল্পনা হঠাৎ বদলাতে হয়েছে। এ সব তো আমাদের নিয়ন্ত্রণে নেই।’

তিনি বলেন, ‘(আগ্রাসী খেলা যেত) এরকম আসলে মনে হয়নি। উইকেটটা আসলে ৫ম দিনে আমরা যেরকম আশা করছিলাম সেরকম হয়নি। ৪র্থ দিনেও আমরা যখন ব্যাট করছিলাম খুব আরামেই ব্যাট করা যাচ্ছিল। আমরা এরকম একটা পজিশনে যেতে চাচ্ছিলাম যেখান থেকে ম্যাচ হারার সম্ভাবনা কম, জেতার সম্ভাবনাই বেশি।’

বৃষ্টির কারণে পরিকল্পনা বদলাতে হয়েছে জানিয়ে শান্ত বলেন, ‘মাঝে বৃষ্টি প্ল্যান পরিবর্তন করে দিয়েছে আমাদের। আমার মনে হয় ওভারল পুরো ম্যাচ জেতার চিন্তাই সবসময় ছিল। সকাল থেকেই আরও আগ্রাসী খেলা যেত কিনা যদি বলেন, আসলে শুরুর দিকে ১ ঘণ্টা আমরা একটু সময় নিয়েছি। সময় না আসলে ৩ করেই রান নিয়েছি। ১৭-১৮ ওভার থেকে ৬০ এর মত রান নিয়েছি। লাঞ্চ পর্যন্ত পুরো ব্যাট করলে হয়ত সিনারিও ভিন্ন হত। ৬০-৬৫ ওভার বা ৭০ ওভার হলে (হাতে থাকলে) ভালো সুযোগ তৈরি হত। ৪ উইকেট নিতে পেরেছি আমরা, খুশি এ কারণে যে বোলাররা যতটুকু সুযোগ পেয়েছে ভালো বল করেছে।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর