শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রাথমিকে আসছে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক / ১৭৬ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় অর্ধলাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হতে পারে। এজন্য বিদ্যালয়গুলোতে শূন্যপদের তথ্য সংগ্রহ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী জুন মাস পর্যন্ত যেসব পদ শূন্য হবে সেসবের তথ্য চেয়েছে অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) কামরুন নাহারের সই করা এক বিজ্ঞপ্তিতে শূন্যপদের তথ্য চাওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া সম্পন্ন করতে আগামী ৩০ জুন পর্যন্ত প্রধান ও সহকারী শিক্ষকদের শূন্যপদের হালনাগাদ তথ্য প্রয়োজন। আগামী ২০ মের মধ্যে নির্ধারিত ছকে ই-মেইলের মাধ্যমে তথ্য পাঠাতে বলা হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য। সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে এসব পদ পূরণ করা হবে।

বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ হাজার ৪৩টি পদ ফাঁকা রয়েছে। ৩০ জুন পর্যন্ত এ সংখ্যা ১০ থেকে ১২ হাজার হয়ে যেতে পারে।

সংগীত ও শরীরচর্চা শিক্ষকের জন্য আলাদা পদ

সাধারণ শিক্ষকতার বাইরে এবার বিশেষ বিষয়ে শিক্ষক নিয়োগ দেবে সরকার। ডিপিই জানিয়েছে, সংগীত এবং শারীরিক শিক্ষার জন্য ৫ হাজার ১৬৬টি নতুন পদে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগের মাধ্যমে বিদ্যালয়গুলোতে পাঠদান ও সহশিক্ষা কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, এবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে কোটা বাতিল করার চিন্তাভাবনা করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অতীতে কোটাসংক্রান্ত মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত হয়েছে। তাই এবার কোটা পদ্ধতি বাতিল করে শুধুমাত্র মেধার ভিত্তিতে নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়। বিজ্ঞপ্তি প্রকাশের সময় এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর