শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

মৌসুমী ইকবালের ‘বাউরা ছোড়া’

অনলাইন ডেস্ক / ১৯৭ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নতুন সুরের জাদু ছড়াতে আবারও মঞ্চে এলেন গায়িকা মৌসুমী ইকবাল। শৈশবে সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা এই শিল্পী ছোটবেলা থেকেই গানের প্রেমে মগ্ন। আর সেই টানেই আজ একশোরও বেশি মৌলিক গানে কণ্ঠ দিয়ে নিজের সৃষ্টিশীলতা প্রমাণ করেছেন তিনি। সে ধারাবাহিকতায় এবার শ্রোতাদের জন্য উপহার নিয়ে এসেছেন নতুন ফোক গান ‘বাউরা ছোড়া’। আনোয়ারুল আবেদীনের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন জিকো।

সম্প্রতি আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হয়েছে। নতুন প্রকাশিত গানের বিষয়ে মৌসুমী ইকবাল বলেন, ‘ফোক গানের প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা আছে। যে কারণে ফোক ধাঁচের গান একটু বেশিই করা হয়।

গানটি প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছি। সামনে আরও নতুন কিছু গান আসবে। এখন সেগুলোর পরিকল্পনা হচ্ছে। মৌলিক গানের পাশাপাশি এরই মধ্যে মৌসুমী গান গেয়েছেন নাটকেও। তবে এখনো তার সিনেমার গানে কণ্ঠ দেওয়া হয়নি। এখন সিনেমায় প্লেব্যাক করার ইচ্ছে প্রকাশ করেছেন এই গায়িকা।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর