শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকার সেগুন গাছ চুরি কমলগঞ্জে ওয়ার্ড বিএনপি’র কাউন্সিল সম্পন্ন কমলগঞ্জে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ প্রতিমন্ত্রী বারীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত নারীর মৃত্যু

কমলগঞ্জে ওয়ার্ড বিএনপি’র কাউন্সিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক / ১৪৫ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান এবং কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম।

শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় কমলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে সভাপতি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে আব্দুর রহমান সভাপতি পদে বিজয়ী হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় নির্বাচন পরিচালনাকারী কমিটি তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করেন।

কাউন্সিলকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তৃণমূলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই নতুন নেতৃত্বের হাত ধরে কমলগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম মাঠপর্যায়ে আরও বেশি গতিশীল, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর