বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার

শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত

সাজু মার্চিয়াং,শ্রীমঙ্গল / ৪৭ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতবাড়ি থেকে উদ্ধার করা সাত ফুট লম্বা একটি অজগর সাপ বন বিভাগের সহায়তায় কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। সোমবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ‘পূবাসা খান মঞ্জিল’ নামের একটি বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, হঠাৎ অজগরটি ঘরের ভেতরে ঢুকে পড়লে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে পৌঁছে অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করেন। পরে সাপটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন বিভাগের তত্ত্বাবধানে রাত সাড়ে ১০টার দিকে উদ্ধারকৃত অজগরটি কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করে কোনো ধরনের ক্ষতি ছাড়াই সাপটিকে উদ্ধার করা হয়েছে।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর