বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন শ্রীমঙ্গলে র‍্যাব-৯-এর অভিযানে সাইবার অপরাধ মামলার মূলহোতা গ্রেপ্তার

মানুষের কাছে মানবিক চিকিৎসক: সিলেটের নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাঃ সুশান্ত সিংহ

ডেস্ক রিপোর্ট / ৬৩ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬

সিলেটের চিকিৎসা জগতে রোগীদের সঙ্গে আন্তরিক আচরণ ও সফল চিকিৎসার জন্য আলোচনায় রয়েছেন নাক, কান ও গলা (ENT) বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন ডাঃ সুশান্ত সিংহ। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে সিলেট নগরীর কাজল শাহ এলাকায় তার চেম্বারে গিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের সঙ্গে কথা বলার সময় জানা যায়, রোগীরা তার চিকিৎসা পদ্ধতি এবং মানবিক আচরণে অত্যন্ত সন্তুষ্ট।

ডাঃ সুশান্ত সিংহ এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এবং এফসিপিএস (নাক, কান ও গলা) ডিগ্রিধারী। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কমফোর্ট মেডিকেল সার্ভিসে নিয়মিত রোগী দেখেন।

চেম্বারে আসা রোগীরা জানান, ডাক্তার রোগীর সমস্যা মনোযোগ দিয়ে শুনে এবং পর্যাপ্ত সময় নিয়ে চিকিৎসা ব্যাখ্যা করেন। এ কারণে দূর-দূরান্ত থেকে রোগীরা তার কাছে আসছেন।

মামুন হোসেন, যিনি নাকের সমস্যা নিয়ে চিকিৎসা নিচ্ছেন, তিনি বলেন বলেন, ‘ডাক্তার আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শোনেন। চিকিৎসার সময়ের প্রতিটি ধাপ সম্পর্কে পরিষ্কারভাবে ব্যাখ্যা দেন। এ জন্য আমি খুব সন্তুষ্ট।’

অন্যদিকে, এমএ ওয়াহিদ রুলু জানান, তিনি দীর্ঘদিন ধরে নাকে মাংস বৃদ্ধি সমস্যায় ভুগছিলেন। ‘এর আগে দুইবার অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে অস্ত্রোপচার করানোর পরও পুনরায় সমস্যা দেখা দেয়। তবে গত প্রায় তিন মাস ধরে ডাঃ সুশান্ত সিংহের পরামর্শে চিকিৎসা নিচ্ছি এবং এখন আগের তুলনায় অনেকটা স্বস্তি পেয়েছি।’

এছাড়া নাজমা বেগম বলেন, ‘গলায় মাংস বৃদ্ধি সমস্যার জন্য পূর্বে একবার অস্ত্রোপচার করিয়েও সমস্যা পুনরায় দেখা দেয়। ডাঃ সুশান্ত সিংহের চিকিৎসায় এখন আগের তুলনায় অনেকটা স্বস্তি অনুভব করছি।’

রোগীরা আরও জানান, ডাঃ সুশান্ত শুধুমাত্র রোগ নিরাময়েই মনোযোগী নন, তার মানবিক আচরণ ও রোগীর সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ তাকে বিশেষ করে তোলে। তারা মনে করেন, চিকিৎসকের এই পদ্ধতি রোগীদের মানসিক শান্তিও দেয়।

ডাঃ সুশান্ত সিংহের নিজ বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রানীরবাজার তিলকপুর গ্রামে, যেখানে তার প্রাথমিক জীবন যাপন হয়েছে। স্থানীয়রা তাকে বিনয়ী ও সহমর্মী চিকিৎসক হিসেবে চেনে।

ডাঃ সুশান্তের রোগীদের সাথে সম্পর্ক ও চিকিৎসা পদ্ধতি প্রমাণ করে যে, রোগীর সুস্থতার সাথে সাথে মানসিক স্বস্তিও গুরুত্বপূর্ণ, এবং এটিই তাকে সিলেটে বিশেষ পরিচিতি এনে দিয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর