শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র

আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: শওকতুল ইসলাম এমপি

নিজস্ব প্রতিবেদক / ১১০ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬

সিলেটের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী খাসিয়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং তাদের অধিকার রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। শনিবার (৯ মে) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লক্ষ্মীপুর মিশনে কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সংসদ সদস্য বলেন, “খাসিয়া জনগোষ্ঠী সিলেট অঞ্চলের সংস্কৃতি ও অর্থনীতিতে বিশেষ অবদান রেখে আসছে। স্বাধীনতার পরবর্তী সময়ে যারা কুলাউড়ার দায়িত্বে ছিলেন, তারা সঠিকভাবে কাজ করেননি। আমি নিজ দায়িত্বে কুলাউড়ার সার্বিক উন্নয়নে কাজ করে যাবে।

কুলাউড়ার আদিবাসীদের জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগের বিষয়ে এমপি শওকতুল ইসলাম তার বক্তব্যে আদিবাসীদের কল্যাণে আগামী অর্থবছরের পরিকল্পনা তুলে ধরেন। আগামী অর্থবছরে আদিবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হবে, খাসিয়াদের প্রধান আয়ের উৎস পান গাছ যারা অবৈধভাবে কর্তন করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে,বিভিন্ন পুঞ্জিতে উন্নত রাস্তাঘাট নির্মাণ এবং দ্রুত বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হবে, পুঞ্জি এলাকায় দালাল ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

​অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে খাসিয়াদের ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। খাসি নাচের নান্দনিক পরিবেশনা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাকে মঞ্চে স্বাগত জানান আয়োজকরা।

কুবরাজ আন্ত:পুঞ্জি উন্নয়ন সংগঠনের ​ভারপ্রাপ্ত সভাপতি প্রত্যুষ আসাক্রার সভাপতিত্বে এবং আদিবাসী নেত্রী হেলেনা তালাং ও মনিকা খংলার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, খাসি ​লেখক ও গবেষক রুশ পতাম, ​কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের উপদেষ্টা পালক পাইরিন সুটিং ও সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং।

এছাড়াও উপস্থিত ছিলেন কুবরাজ এর উপদেষ্টা ফাদার জোসেফ গমেজ, ফাদার ভ্যালেন্টাইন তালাং, ঝিমাই পুঞ্জির মান্রী রানা সুরং, ইউপি সদস্য সিলভেস্টার পাঠাং, বিভিন্ন খাসিয়া পুঞ্জির মান্রী,ও শিক্ষার্থীরা এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বক্তারা খাসিয়া সম্প্রদায়ের ভূমি সমস্যা নিরসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর