সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ‘মিজান’

ডেস্ক রিপোর্ট / ১০৭ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান (ভিপি মিজান)। তিনি মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
রোববার (১৫ মার্চ) মৌলভীবাজারসহ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে মৌলভীবাজারে নিয়োগ পান জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারের এ নিয়োগের মাধ্যমে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারের এই সিদ্ধান্ত প্রশংসনীয় বলে মন্তব্য করছেন বিএনপিসহ স্থানীয়রা।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর