সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

র‌্যাবের অভি/যানে কমলগঞ্জ থেকে গু/লি/সহ ৪টি এয়ার/গান উ/দ্ধার

ডেস্ক রিপোর্ট / ১৪৩ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করাকালে রোববার (৪ জানুয়ারি) রাত ১টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর এলাকার একটি মেহগনি গাছ বাগানের ভিতর বাঁশ ঝাড়ের মধ্যে ব্যাপক তল্লাশী করে প্লাস্টিকের বস্তা দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৪টি এয়ারগান ও বেগুনি রংয়ের প্লাস্টিকের কৌটার মধ্যে ২৫টি এয়ারগানের গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

তবে এয়ারগানগুলো ও গুলির সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত এয়ারগানগুলো ও গুলি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ৪টি এয়ারগান ও ২৫টি গুলি জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর