সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

দলের বি-রু-দ্ধে দাঁড়ালে জনগণ তাদের ‘বিষদাঁত’ ভেঙে দেবে : এম এ মালিক

অনলাইন ডেস্ক / ১৬২ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, ‘দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে ধানের শীষের কর্মসূচি অব্যাহত থাকবে। কোনো অবস্থায় ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি যদি ধানের শীষ বা দলের বিরুদ্ধে অবস্থান নেয় দক্ষিণ সুরমার জনগণ তাদের বিষদাঁত ভেঙে দিবে।’

শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা চন্ডিপুল পয়েন্টে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল কর্তৃক আয়োজিত পথসভায় এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ধানের শীষকে বিজয়ী করতে দল সর্বোচ্চ অগ্রাধিকারে থাকে এবং ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড়।

মালিক বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ও বিগত ১৫ বছরে ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র, যুবকদের যুক্ত করে বিএনপি যুদ্ধ করেছে। আজকে সময় এসেছে তরুণ যুবকরা নির্দ্বিধায় ভোট দিবে ‘আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব।’

তিনি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জসাসসহ অন্যান্য সকল জাতীয়তাবাদী সংগঠনের প্রতি দলের পক্ষে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানান এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ্যে অবস্থান নেয়া থেকে বিরত থাকার নির্দেশ দেন। আগামীতে দল যাকে মনোনয়ন দিবে ধানের শীষকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষ্যে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

তিনি দক্ষিণ সুরমাবসীকে অত্র এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রখার আহ্বান জানান এবং এই এলাকায় সন্ত্রাসীদের কোনো জয়গা নাই বলেও সতর্ক করেন। প্রয়োজনে সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দেবার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর