শিরোনামঃ
ওমরাহ পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মক্কায় পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে আজ রোববার (১৯ অক্টোবর) ঢাকা ত্যাগ করেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন।
জামায়াতের আমির ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন। সফর শেষে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি ঢাকা প্রত্যাবর্তন করবেন।
এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর







