সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

‘জুলাইয়ের চেতনার নামে ধান্দাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে’

অনলাইন ডেস্ক / ১৯৯ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

জুলাইয়ের চেতনার ধান্দাবাজি-চাঁদাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের সভাপতি লেখেন, এক বছরে জুলাইয়ের চেতনার নামে ভাগ-বাঁটোয়ারা আর ধান্দাবাজি-চাঁন্দাবাজি দেশটাকে আরেকটা সংকটের মুখে ফেলেছে। জানি না, এ থেকে সহজ উত্তরণের কোনো পথ আছে কি না? আফসোস হয়, রাষ্ট্র পুনর্গঠনের এত বড় সুযোগ পেয়েও কিছু করা গেল না।

তিনি আরও লেখেন, আমি চাই এই তথাকথিত ভণ্ড চেতনাবাজ ও নব্য লুটেরাদের বিরুদ্ধে একটা গণতদন্ত কমিশন হোক। এদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর