শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

সকাল থেকেই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

অনলাইন ডেস্ক / ১৩১ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের আহত হওয়ার ঘটনায় দেশের রাজনৈতিক মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। রাতেই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি ও জামায়াতসহ অন্য রাজনৈতিক দলগুলো। এ ছাড়া রাতেই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

আজ শনিবার সারা দেশে বিক্ষোভ ডেকেছে গণ অধিকার পরিষদ। এমন পরিস্থতিতে আজ  সকাল থেকেই কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। তবে কার্যালয়ের জাতীয় পার্টি বা অন্য কোনো দলের নেতাকর্মী নেই।

দায়িত্বরত রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত জানান, সকাল ৮টা থেকেই তারা এখানে অবস্থান করছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা এখানে দায়িত্ব পালন করবেন। দায়িত্বরত পুলিশ সদস্যরা রমনা থানার পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইন থেকে এসেছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। তার নাক ফেটে গেছে এবং তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। নুর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর