শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র

‘নতুন কিছু নিয়ে শিগগির ফিরে আসছি’, তবে কি হলিউডের সিনেমায় শাকিব?

অনলাইন ডেস্ক / ১৯৬ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

গত ৯ জুলাই আগামী বছরের ঈদুল ফিতরের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার চারদিন পর মার্কিন মুলুকে পাড়ি জমান অভিনেতা। সে সময় অভিনেতার ভক্ত ও অনুরাগীদের ধারণা করছিল হলিউডের সিনেমায় অভিনয় করতেই ঢাকা ছেড়েছেন কিং খান। এবার অনুরাগীদের কৌতূহলের আগুনকে উসকে দিলেন শাকিব। 

গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সামাজিকমাধ্যমে প্রকাশ করা একটি স্টোরিতে সিনেমার কাজ নিয়ে ব্যস্ততার বার্তায় দিয়েছেন তিনি। যা দেখে অনেকে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘দিনগুলো পেরিয়ে যাচ্ছে কাজ, ভ্রমণ আর বড়পর্দা নিয়ে নতুন স্বপ্নে ঘেরা এক ঘূর্ণিপাকে। এর বিহাইন্ড দ্য সিনে চলছে নিরবচ্ছিন্ন ছুটে চলা। নতুন সিনেমার পরিকল্পনা থেকে শুরু করে আবারও সাহসী নতুন উদ্যোগ নেওয়া।’

shakib_khan_g

আমেরিকাতে কোন সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছে তা স্পষ্ট করে কিছুই জানানি অভিনেতা। তবে ইঙ্গিত দিয়েছে দর্শকদের জন্য বড় ধামাকা অপেক্ষা করছে। শাকিবের ভাষ্য, ‘বিশ্বাস করুন এটা শুধুই নীরবতা নয়। এটা অনেকটা আসন্ন ঝড়ের পূর্বে সুনসান নীরবতার মতো অবস্থা। তাই নতুন কিছু নিয়ে শিগগির ফিরে আসছি। যা হবে আগের চেয়ে আরও স্মরণীয় এবং আইকনিক। সবার জন্য ভালোবাসা রইলো।’

এদিকে নির্মাতা আসিফ আকবরের সিনেমায় শুটিং করার কথা রয়েছে শাকিব খানের। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত নয়। জানা গেছে ‘মাসুদ রানা’ সিরিজ নিয়ে সিনেমা বানাবেন আসিফ। সেই সিনেমাতে দেখা যেতে পারে শাকিব খানকে। 

shakib_khan_bubly

বলে রাখা ভালো, দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দেওয়ার কিছুদিনের মধ্যে মার্কিন মুলুকে গিয়ে হাজির হন অভিনেতার প্রাক্তন স্ত্রী শবনম বুবলী। বুবলীর সঙ্গে ছিল শাকিবের ছোট ছেলে শেহজাদ খান বীর। সম্প্রতি আমেরিকা থেকেই বাবা ছেলের খুনসুটির মুহূর্ত গুলো সামাজিকমাধ্যমে ভাগ করে নিয়েছেন বুবলী। 


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর