সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

১০২ এসিল্যান্ড প্রত্যাহার

অনলাইন ডেস্ক / ২৩৫ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার করেছে সরকার। তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) এ সংক্রান্ত পৃথক আটটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) হতে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো।

এভাবে তাদের চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করার পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর