শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

কমলগঞ্জে ট্যুরিস্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ১৩৩ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

মৌলভীবাজারে কমলগঞ্জে ট্যুরিস্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যোনের প্রধান ফটকের পাশে এ সভা অনুষ্ঠিত হয়।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল এর আয়োজেনে এসময় সভায় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের কমলগঞ্জ-শ্রীমঙ্গলের দায়িত্বরত কর্মকর্তা ওসি কামরুল ইসলাম, লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকিট কাউন্টার মাস্টার অজানা আহমেদ কামরান, কালের কন্ঠ পত্রিকার ( মাল্টিমিডিয়া) মৌলভীবাজার জেলা প্রতিনিধি সালাহউদ্দিন শুভ, ট্যুরিস্ট পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ সহ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা এই সভায় অংশগ্রহণ করেন।

বক্তব্যে অতিথিরা বলেন, পর্যটন স্থানগুলির নিরাপত্তা জোরদার করার জন্য এবং পর্যটকদের সুবিধার্থে এই ধরনের সভা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের সভায় স্থানীয় জনগণ এবং ট্যুরিস্ট পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়, যা পর্যটন শিল্পকে আরও উন্নত করতে সহায়ক।

তারা আরও বলেন, ট্যুরিস্ট কমিউনিটি পুলিশিং সভা হল পর্যটকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এই ধরনের সভায় স্থানীয় জনগণ, পর্যটন ব্যবসায়ী এবং ট্যুরিস্ট পুলিশের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়, যার মাধ্যমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সমস্যা সমাধানে সহযোগিতা করা হয়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর