শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

কমলগঞ্জে নির্বাচন দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট / ১২৬ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে মেয়াদোত্তীর্ণ ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির নির্বাচন ও তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার (৭ জুলাই) দুপুর ১২টায় ভানুগাছ বাজার চৌমুহনী এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন শতাধিক ব্যবসায়ী।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সৈয়দ ইব্রাহিম মোহাম্মদ আব্দুহু এবং সঞ্চালনা করেন সৈয়দ নাজমুল হাসান মিঠু। এসময় বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা সুয়েব আহমদ, শেখ নোমান আহমেদ, শওকত সরোয়ার চৌধুরী, মো. গউছ মিয়া, তারেকুল ইসলাম পাটোয়ারী ও মিলাদ তরফদার প্রমুখ।

বক্তারা বলেন, “দীর্ঘ ১০ বছর ধরে বণিক সমিতির কোনো নির্বাচন না হওয়ায় বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়িক পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছে। বর্তমান কমিটির কোন বৈধতা নেই।”

তারা আরও জানান, আগামী সাত দিনের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠানের দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ব্যবসায়ীদের মতে, নিয়মিত নির্বাচন না থাকায় বাজারে অনিয়ম বেড়েছে এবং ব্যবসায়ীরা নানা হয়রানির শিকার হচ্ছেন। দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর