শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

কমলগঞ্জে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গৃহবধূর আ*ত্ম*হত্যা

ডেস্ক রিপোর্ট / ১৭৫ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামে জান্নাত সুমাইয়া (২৩) নামে এক গৃহবধূ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত সুমাইয়া টিলাগড় গ্রামের প্রবাসী মুহিতুর রহমানের স্ত্রী। ঘটনার খবর পেয়ে শমশেরনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রতন হাওলাদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা গেছে পারিবারিক কলহ ও প্রবাসী স্বামীর প্রতি অভিমানে গৃহবধূ জান্নাত সুমাইয়া আত্মহত্যা করেছেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর