শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

সিলেটে ২ জনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত, আইসিইউতে ১

অনলাইন ডেস্ক / ১৯৯ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫

পাশ্ববর্তী দেশ ভারতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় সিলেটে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও গত দু’সপ্তাহের মধ্যে এই প্রকোপ দেখা যায়নি।

তবে রোববার সিলেটে নতুন ভ্যারিয়েন্টে দুজন রোগী আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। তাদের করোনার ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান জানান, আক্রান্তদের একজনের বাড়ি সুনামগঞ্জে আর অন্যজন সিলেট মহানগরের বাসিন্দা।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের তথ্য অনুযায়ী আক্রান্তদের মধ্যে একজন নারী ও একজন বয়স্ক পুরুষ। ডায়াবেটিস আক্রান্ত পুরুষের বয়স ৮০ বছর এবং তার অবস্থা গুরুতর। তাই তাকে হাসপাতালের আইসিইউতে হস্তান্তর করা হয়েছে। অন্যজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসা চলছে। তবে তিনি আতংকিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরতে হবে। সচেতনতাই আমাদের সুরক্ষা নিশ্চিত করবে।

উল্লেখ্য -২০২০ সালের ৫ই এপ্রিল সিলেটে প্রথম করোনাভাইরাসে একজন আক্রান্ত হয়ে ছিলেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর