সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সরকার কাল নির্বাচন করলে আমরা রেডি: বিএনপি মহাসচিব

অনলাইন ডেস্ক / ৪২২ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

বিএনপি কোনো বিপ্লবী দল নয়- এমন দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচনের দল। বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন। সরকার কালকে নির্বাচন করতে পারলে কালকেই আমরা রেডি।

মঙ্গলবার (১০ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা আমাকে কোড করতে পারেন। বিএনপি কোনো বিপ্লবী দল নয়। আমরা নির্বাচন করেই জনগণের ভোটে ক্ষমতায় যেতে চাই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি নির্বাচনের দল। এখন যখন সবাই চাইবে, একমত হবে তখন নির্বাচন হবে তাতে তো অসুবিধা নেই।’

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন তিনি আগের চেয়ে বেটার। চিকিৎসকরাও বলেছেন তিনি ভালো আছেন।’

এ সময় তিনি লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক, নির্বাচন, সংস্কারসহ নানা প্রসঙ্গে কথা বলেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর