রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডেস্ক রিপোর্ট / ১২৯ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশের বৃহতম শ্রমিক সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে ভাড়াউড়া চা বাগানে বিভিন্ন চা বাগান থেকে প্রায় পাঁচ হাজার চা শ্রমিক মিলিত হন। পরে সেখান থেকে বর্ণাঢ্য আয়োজনে একটি শোভা যাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিন করে কলেজ সড়কের কালীবাড়ি মোড়ে এসে দাড়ায়।

সেখানে দিবস টি উপলক্ষে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ এ কন্দ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন দীর্ঘ ৭৭ বছর ধরে বাংলাদেশের চা শ্রমিকদের দাবী আদায়ে সংগঠনটি কাজ করে চলেছে। চা শ্রমিক ইউনিয়ন শক্তিশালী থাকায় শ্রমিকরা সংগঠিত হয়ে তাদের অধিকার আদায়ে মালিকপক্ষের কাছে দাবী জানাতে পারছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর