শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

মৌলভীবাজার সীমান্তে আরও ২৯ জনকে পুশ-ইন

ডেস্ক রিপোর্ট / ১২০ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩০ মে, ২০২৫

মৌলভীবাজার জেলার দুই উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ২৯ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (৩০ মে) ভোর ৪টার দিকে জুড়ির ফুলতলা সীমান্তে ১০ জন, কমলগঞ্জ উপজেলার চাম্পারায় সীমান্তে ১৪ জন ও একই উপজেলার শমসেরনগর ইউনিয়নের বাগীছড়া সীমান্ত দিয়ে ৫ জনকে পুশ-ইন করা হয়। আটকদের মধ্যে শিশু, নারী ও পুরুষ রয়েছে।‌

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া।

৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া বলেন, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে এ জেলায়। এরই মধ্যে সকাল সাড়ে ৮টার দিকে ওই ১০ জনকে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর ওদের আটক করে ক্যাম্পে আনা হয়। আটক ১০ জনের মধ্যে ৪ শিশু, ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।

এদিকে কমলগঞ্জ উপজেলার পৃথক দুটি সীমান্ত এলাকা থেকে শিশুসহ ১৯ জনকে আটক করা হয়েছে। ভোর চারটার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকা বাগীছড়া থেকে ৫ জন ও চাম্পারায় সীমান্ত এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়।

বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া জানান, শুক্রবার ভোর ৪টার কমলগঞ্জ উপজেলার বাগীছড়া সীমান্ত এলাকা থেকে ৫ জন ও সকাল ৭টার দিকে চাম্পারায় সীমান্ত এলাকা থেকে ১৪ জনকে বিজিবির টহল দল আটক করে। আটককৃত সবাই নিজেদের কুড়িগ্রামের বাসিন্দা। আটক ব্যক্তিদের সবাইকে কমলগঞ্জ ও জুড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর