সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থী তারেক মিয়ার মতবিনিময় সভা মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা

বৈরী আবহাওয়ায় বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক / ১৬৯ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বৈরী আবহাওয়ার কারণে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল সোয়া ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল নদীবন্দর কর্মকর্তা মো. সেলিম রেজা। তিনি বলেন, “২ নম্বর সতর্ক সংকেত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।”

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে থাকবে বজ্রসহ বৃষ্টি।

এ পরিস্থিতিতে নৌযান চলাচলে ঝুঁকি এড়াতেই সতর্কতামূলক এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয়দেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর