মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় ইউপি সদস্যসহ দুজনকে জরিমানা ও কারাদণ্ড দেওরাছড়া চা বাগানে ৬ সপ্তাহ ধরে বন্ধ মজুরি, চা-শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থী তারেক মিয়ার মতবিনিময় সভা মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক / ১৭২ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারের। তিনি মনে করেন, জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হওয়া উচিত।

বুধবার (২২ মে) ঢাকার সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। এতে ঢাকায় অবস্থানরত বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তারা সরাসরি অংশ নেন এবং অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

জেনারেল ওয়াকার বলেন, ‘নির্বাচন নিয়ে আমার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে জনগণের নির্বাচিত প্রতিনিধি। বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কর্মকাণ্ডে জড়াবে না, যা জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে।’

অনুষ্ঠানে উপস্থিত সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় উঠে আসে মানবিক করিডর, বন্দর পরিচালনা, সংস্কার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর গঠনের বিষয়ে সেনাপ্রধান বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে একটি নির্বাচিত সরকারের পক্ষ থেকে এবং তা বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। জাতীয় স্বার্থ রক্ষা করেই যা কিছু করার, সেটিই হবে সঠিক পথ। রাজনৈতিক ঐকমত্য ছাড়া এমন কোনো সিদ্ধান্ত হওয়া উচিত নয়।

‘মব ভায়োলেন্স’ বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ সহিংসতার বিষয়ে জেনারেল ওয়াকার বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাবাহিনী আরও কঠোর অবস্থান নিচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে সহিংসতা আর সহ্য করা হবে না।’

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার বিষয়টি নিয়েও মত দেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘এ ধরনের সিদ্ধান্তে স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতাদের মতামত নেওয়া উচিত। রাজনৈতিক সরকারের মাধ্যমেই এসব সিদ্ধান্ত হওয়া দরকার।’

সরকারি বিভিন্ন খাতে সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকার বলেন, ‘কী ধরনের সংস্কার হচ্ছে বা কিভাবে হচ্ছে, সে বিষয়ে আমার কোনো তথ্য নেই। আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা বা পরামর্শ করা হয়নি।’

সামনে ঈদুল আজহা উপলক্ষে তিনি বলেন, ‘মানুষ যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।’

সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘সব সময় নিরপেক্ষ থাকতে হবে এবং ভবিষ্যতের নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে যারা দায়িত্ব পালন করছেন, আমি তাদের ধন্যবাদ জানাই। আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও সহযোগিতা করে যাব।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর