রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

এবার হজের খুতবা অনুবাদ করা হবে বাংলাসহ ২০ ভাষায়

অনলাইন ডেস্ক / ২২৫ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

পবিত্র হজের সময় ঘনিয়ে এসেছে। ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট। সৌদি আরব কর্তৃপক্ষ হজের প্রস্তুতি সম্পন্ন করছে। এই ধারাবাহিকতায় এবার হজের খুতবা কতটি এবং কী কী ভাষায় অনুবাদ করা হবে জানিয়েছে দেশটি।

শনিবার (২৬ এপ্রিল) দেশটি জানায়, ১৪৪৬ হিজরির পবিত্র হজের খুতবা ২০টি ভাষায় অনুবাদ করা হবে। সেই ভাষাগুলো হলো-

১. ইংরেজি; ২। ফ্রেঞ্চ; ৩। মালয়; ৪. উর্দু; ৫। ফারসি; ৬. চাইনিজ; ৭. তুর্কি; ৮. রাশিয়ান; ৯। হাউসা; ১০। বাংলা; ১১। সুইডিশ; ১২. স্প্যানিশ; ১৩। সোয়াহিলি; ১৪। আমহারিক; ১৫। ইটালিয়ান; ১৬। পর্তুগিজ; ১৭। বসনিয়ান; ১৮। মালায়লাম; ১৯। ফিলিপিনো; ২০। জার্মান।

হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ৯ জিলহজ মক্কার অদূরে আরাফাতের ময়দানে। সেখানে মসজিদে নামিরায় হজের ইমাম আরবিতে খুতবা পাঠ করেন। একসঙ্গে সেই খুতবা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। এবার চাঁদ দেখাসাপেক্ষে ৫ বা ৬ জুন হজ পালিত হতে পারে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর