সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
শমশেরনগরে তরুণীকে অপহরণ ও আটকে রেখে বিয়ের অভিযোগ: ভুক্তভোগী উদ্ধার, গ্রেপ্তার ১ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম প্রকাশ: দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা বড়লেখায় জিন্নী হুজুর পরিচয়ে প্রতারণা: গ্রেফতার ৪ কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন, আটক ১ কমলগঞ্জে ছাত্রদল আহ্বায়কের জন্মদিনে চারা ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত গাছের বুকে বিঁধে থাকা পেরেক অপসারণে কমলগঞ্জে অনন্য উদ্যোগ শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু বহিষ্কার শ্রীমঙ্গলে সাবানা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড টাকা ছাড় দেন না ডিএফও: সিপিজি সদস্যদের ৫ মাসের বেতন বকেয়া

শমশেরনগরে তরুণীকে অপহরণ ও আটকে রেখে বিয়ের অভিযোগ: ভুক্তভোগী উদ্ধার, গ্রেপ্তার ১

হালচাল ডেস্ক / ৯ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক মুসলিম তরুণীকে অপহরণ, প্রায় আট মাস গোপনে আটকে রেখে জোরপূর্বক বিয়ে করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীকে উদ্ধার এবং মূল অভিযুক্তের মা স্বারতী বাউড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার মূল অভিযুক্ত লক্ষ্মীকান্ত বাউড়ি এখনো পলাতক রয়েছে।

অভিযুক্ত লক্ষ্মীকান্ত বাউড়ি কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগান এলাকার ডেবলছড়ার বাসিন্দা।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে স্থানীয় ওই তরুণীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় লক্ষ্মীকান্ত। এরপর দীর্ঘ সময় তাকে অজ্ঞাত স্থানে গোপনে আটকে রাখা হয়। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, আটকাবস্থায় তাকে একটি মন্দিরে নিয়ে জোরপূর্বক বিয়ে করা হয়।

অভিযোগের ভিত্তিতে কমলগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অপহৃত তরুণীকে উদ্ধার করে। একই সঙ্গে অপরাধে সহায়তার অভিযোগে অভিযুক্ত লক্ষ্মীকান্তের মা স্বারতী বাউড়িকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কমর উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করেছে এবং অভিযুক্তের মাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার মূল অভিযুক্ত লক্ষ্মীকান্ত বাউড়িকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল পলাতক মূল অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর