সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

কমলগঞ্জে দু’দিনব্যাপী নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

হালচাল ডেস্ক / ১৪৭ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

​

নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দু’দিনব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। মঙ্গলবার ও বুধবার (১৫–১৬ সেপ্টেম্বর) প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উৎসবমুখর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

​মঙ্গলবার অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার। উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন এবং উপজেলা বিএনপির সদস্য আবুল হোসেন প্রমুখ।

​বুধবার সমাপনী দিনে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ফলাফল ঘোষণা করা হয়। সাংবাদিক ও সংস্কৃতিকর্মী নির্মল এস পলাশের সঞ্চালনায় সমাপনী পর্বে উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুননাহার পারভীন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন ও সোমা ভট্টাচার্য, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম এবং আবৃত্তিকার ও শিক্ষক আজিজুর রহমান।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর