শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি

কুলাউড়ায় র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার আসর থেকে চারজন আটক

হালচাল ডেস্ক / ৯৫ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) অভিযানে অনলাইন জুয়ার আসর থেকে চারজনকে আটক করা হয়েছে। এ সময় অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের একজনকে চক্রটির মূল হোতা হিসেবে শনাক্ত করেছে র‍্যাব।

র‍্যাব-৯ সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে একটি দল কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার দক্ষিণবাজার এলাকায় অবস্থিত ‘ব্রাদার্স টেলিকম’-এ অভিযান চালায়।

অভিযানকালে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইটের মাধ্যমে জুয়া খেলার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়।

আটকরা হলেন-পৃথিমপাশা ইউনিয়নের ইউসুফ সদর গ্রামের অজিত আলীর ছেলে মকবুল হোসেন (৩৮), মৃত মাসুদ মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮), মৃত ফারুক মিয়ার ছেলে মো. সোয়েব আহমেদ (৩৮) ও টিলাগাঁও ইউনিয়নের দক্ষিণ বিজলী গ্রামের আলিম উল্লাহর ছেলে আব্দুল বাসিত (৩৬)।

র‍্যাবের দাবি, প্রাথমিক তদন্তে মকবুল হোসেনকে অনলাইন জুয়া পরিচালনাকারী চক্রটির মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে। অভিযানের সময় অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

র‍্যাব-৯ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘র‍্যাবের দায়ের করা মামলায় আটক চার আসামিকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর