শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি

কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ৪৯ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নববিবাহিত স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়া, হামলা, মারধর এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল কাদির (২২) নামে এক যুবক কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় করা লিখিত অভিযোগে আব্দুল কাদির জানান, প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালে নোটারি পাবলিকের মাধ্যমে তানজিনা রহমান সাদিয়াকে বিয়ে করেন তারা। তবে মেয়ের পরিবার এ বিয়ে মেনে না নেওয়ায় প্রায় দুই মাস আগে তার স্ত্রী স্বেচ্ছায় তার বাড়িতে চলে আসেন। এরপর থেকেই স্ত্রীর পরিবারের লোকজনসহ অভিযুক্তরা বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, সোমবার (১৩ জুলাই) দুপুরে স্ত্রী ও স্বজনদের নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে দাওয়াতে যাওয়ার পথে সদর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় পৌঁছালে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে। এ সময় তারা অতর্কিত হামলা চালিয়ে আব্দুল কাদিরসহ পাঁচজনকে আহত করে।

হামলার একপর্যায়ে এক নারীর গলায় থাকা প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে আব্দুল কাদিরের স্ত্রী তানজিনা রহমান সাদিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে ১ নম্বর বিবাদী মো. খোকন মিয়ার বক্তব্য জানার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ‘আজ লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’📸 Download News PhotoCard


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর